Web Analytics

পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত ‘মিনি সুইজারল্যান্ড’ এখন ঈদের ছুটিতে পর্যটকদের নতুন আকর্ষণ। সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ এবং একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল সুযোগ পর্যটকদের মুগ্ধ করছে। কাছেই অবস্থিত ‘লাল কাঁকড়ার দ্বীপ’ও ভ্রমণপিপাসুদের আকর্ষণ বাড়াচ্ছে।

স্থানীয় গাইড ও পর্যটন সংশ্লিষ্টরা জানান, ভ্রমণব্লগার মি. লাক্সছুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এলাকাটি দেশজুড়ে পরিচিতি পায়। আগে স্থানীয়দের কাছে পরিচিত এই স্থানটি এখন সম্ভাবনাময় ইকো-ট্যুরিজম গন্তব্য হিসেবে গুরুত্ব পাচ্ছে।

পর্যটন কর্মকর্তারা মনে করছেন, পরিকল্পিত উন্নয়ন ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে ‘মিনি সুইজারল্যান্ড’ ও আশপাশের এলাকাকে দেশের অন্যতম ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন গতি আনবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।