Web Analytics

লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। নৌকাটিতে থাকা ৫৫ জন যাত্রীর মধ্যে মাত্র দুজন নারী বেঁচে গেছেন, যারা নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। আল-জাওইয়া শহর থেকে যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়।

আইওএম জানায়, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরা ছিলেন। জীবিত দুই নারীর একজন তার স্বামীকে হারিয়েছেন, অন্যজন জানিয়েছেন তার দুই শিশুই মারা গেছে। উদ্ধারকারী দল তাদের জরুরি চিকিৎসাসহায়তা দিয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে ইউরোপে পৌঁছানোর আশায় সাব-সাহারান আফ্রিকার অভিবাসীদের জন্য লিবিয়া একটি প্রধান প্রস্থানকেন্দ্রে পরিণত হয়েছে। আইওএম জানায়, গত জানুয়ারিতেই মধ্য ভূমধ্যসাগরে অন্তত ৩৭৫ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।