Web Analytics

দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস মাওলানা সালমান বিজনুরি নকশবন্দি বলেছেন, তাবলিগি জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির কিছু বক্তব্য নিয়ে প্রতিষ্ঠানের আপত্তি আকিদা ও দ্বীনি ব্যাখ্যাসংক্রান্ত। সম্প্রতি এক ব্যাখ্যামূলক বক্তব্যে তিনি বলেন, এসব মতামত আকাবিরে দেওবন্দের চিন্তা ও কর্মপদ্ধতি থেকে মৌলিকভাবে ভিন্ন।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বক্তব্যে তাবলিগি জামাতের চলমান সংকট, সাদের বক্তব্য নিয়ে আলেমদের আপত্তি এবং দেওবন্দের অবস্থান তুলে ধরা হয়েছে। বিজনুরি বলেন, এই সমালোচনার পেছনে ব্যক্তিগত বিদ্বেষ, পারিবারিক বিরোধ, আর্থিক স্বার্থ বা তাবলিগের অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার কোনো বিষয় নেই।

তিনি বলেন, সাদের পরিবারের প্রতি সম্মান থাকা সত্ত্বেও ঘনিষ্ঠজনের ভুলে নীরব থাকা দেওবন্দের নীতি নয়। অতীতেও তাবলিগের কিছু কর্মপদ্ধতি নিয়ে আলেমদের প্রশ্ন ছিল বলে তিনি উল্লেখ করেন। সাদকে নিজের বক্তব্য ও চিন্তাধারা গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আবেগ বা ব্যক্তিগত সম্পর্কের বদলে ইলমি দলিল ও সততার ভিত্তিতে বিষয়টি বিচার করা উচিত।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।