Web Analytics

সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দুধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মইয়ার হাওরের বালুচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পূর্ব ভবানীপুর এলাকার হেমেন্দ্র দেবনাথ (৩৫), অধীর দেবনাথ (৩৫), সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও অরুণ দেবনাথ (৪৫)।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর থেকে নয়জন নৌকায় পাশের ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে ফেরার সময় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন পানিতে তলিয়ে নিখোঁজ হন। শনিবার সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল দিনভর অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

রোববার সকালে স্থানীয়দের সহায়তায় হাওর থেকে বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, উদ্ধার অভিযান শেষে চারজনের লাশই পাওয়া গেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।