Web Analytics

গাজীপুরে মঙ্গলবার রাতে একটি প্রাইভেটকারের ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস রাজেন্দ্রপুর এলাকার এন এ জেট পোশাক কারখানায় সহকারী কাটিংম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুদ্দুস সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন, এ সময় মাওনা চৌরাস্তাগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাড়িটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে চালকসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং স্থানীয়রা আটক করা প্রাইভেটকারটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।