Web Analytics

গত সপ্তাহে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি ওঠার পর সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৮ মিনিটে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৫৫ শতাংশ কমে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়।

একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৬ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ কমে ১১৫ দশমিক ১৬ ডলারে নেমে আসে। এর আগে সৌদি আরবে হুথিদের হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে।

সরবরাহ উদ্বেগের প্রভাবে গত শুক্রবার তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে লেনদেন শেষ হয়েছিল। সপ্তাহজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম একই সময়ে ২ দশমিক ৩ শতাংশ বেড়েছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।