Web Analytics

২০২৬ সালের ১১ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে ২০২৬’-এ যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং পরে কলেজ অডিটোরিয়ামে ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।

এক পর্যায়ে স্বাস্থ্য খাত নিয়ে তার ভাবনা জানতে চাইলে প্রধানমন্ত্রী হাস্যরসের ছলে পাশে থাকা স্ত্রী ডা. জুবাইদা রহমানকে দেখিয়ে বলেন, “আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।” এতে অডিটোরিয়ামে হাসির রোল পড়ে যায়। প্রশ্নকারী বলেন, যদি ডা. রহমান এ বিষয়ে উদ্যোগ নেন, তাহলে তারা আরও গর্বিত হবেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, সচিব কামরুজ্জামান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।