Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের চিংড়ি খাতে গুণগত মান, উৎপাদনশীলতা, পরিবেশগত স্থায়িত্ব ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে ‘বিল্ডিং আ রেজিলিয়েন্ট অ্যান্ড ইনক্লুসিভ শ্রিম্প সাপ্লাই চেইন’ শীর্ষক সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থা, মন্টেরে বে অ্যাকোয়ারিয়াম এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান টোটালফুড প্রসেসিং যৌথভাবে সংলাপটি আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য উন্নত মৎস্যচাষ পদ্ধতি, চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ জরুরি। টেকসই মৎস্যচাষ, উৎপাদনমান উন্নয়ন, জলজ প্রতিবেশব্যবস্থা সুরক্ষা এবং চাষিদের সহায়তায় মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট সি ফুড রপ্তানি ছিল ৪৪৩ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে চিংড়ি থেকে এসেছে ৩০৬ মিলিয়ন ডলার। তিনি বলেন, খাতটি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি উপকূলীয় কর্মসংস্থান এবং হাজার হাজার চাষি ও শ্রমিকের জীবিকায় ভূমিকা রাখে। শেফদের সফর আন্তর্জাতিক বাজারের চাহিদা বুঝতে ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।