Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কেউ সাইবার অপরাধসহ কোনো ধরনের অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬টি প্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে। তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নির্বিঘ্ন পরীক্ষা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডগুলো সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্‌দী আমিন লিখিত বক্তব্যে বলেন, পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও পরীক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, করোনার কারণে এবারের এসএসসি ব্যাচ প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা দিতে পারেনি, তাই এটি তাদের জীবনের প্রথম পূর্ণ সিলেবাসের পাবলিক পরীক্ষা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষক সংখ্যা বাড়ানো হবে এবং খাতা মূল্যায়নে ‘লিবারেল ওয়েতে’ দেখা হবে। তিনি সতর্ক করে বলেন, মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।