Web Analytics

ভারতের মণিপুরের উখরুল জেলায় ইম্ফল-উখরুল সড়কে শুক্রবার দুপুরে বন্দুক হামলায় দুই পরিবারের চারজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিউ হেভেন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালায়। নিহতদের মধ্যে দুই নারী ও দুই পুরুষ রয়েছেন; তাঁদের মধ্যে একজন মা ও তাঁর ছেলেও ছিলেন। ঘটনায় এলাকায় নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীরা হামলাটি চালিয়েছে। হামলাকারীরা কুকি সম্প্রদায়ের হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাঁদের খুঁজে বের করতে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এর আগে বৃহস্পতিবার কাংপোকপি জেলার তাপহাউ কুকি গ্রাম এবং পাশের সেনাপতি জেলার কাইলেনজ্যাং এলাকার কাছে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। এতে ৪২ বছর বয়সী এক কুকি নারী নিহত এবং আরও দুজন আহত হন। ২০২৩ সালের মে থেকে কুকি ও মেতেই সম্প্রদায়ের জাতিগত সংঘাতে অন্তত ৩০৬ জন নিহত, ৪৯ জন নিখোঁজ এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।