Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে এক নিরস্ত্র ফিলিস্তিনি যুবককে নিজ শোবার ঘরে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার সালফিত শহরের পশ্চিমে সারতা গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। নিহতের নাম মুস্তফা তাহা মুস্তফা আল-খাতিব। তার চাচা ইয়াসিন আল-খাতিব জানান, ঘুমিয়ে থাকায় দরজা খুলতে দেরি হওয়ায় সেনারা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে বুকে, মাথায় ও হাতে গুলি করে।

ইয়াসিন আল-খাতিবের মতে, গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দিতে চাইলে ইসরাইলি বাহিনী বাধা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় মুস্তফা মারা যান। সেনারা এলাকা ছেড়ে যাওয়ার পর চিকিৎসাকর্মীরা এসে তার মরদেহ হাসপাতালে নিয়ে যান।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর এমন অভিযান প্রায়ই গভীর রাতে পরিচালিত হয়। এসব অভিযানে নিয়মিত প্রাণহানি ঘটে এবং বহু ফিলিস্তিনিকে আটক করা হয়। বর্তমানে ইসরাইলি কারাগারে প্রায় ৯ হাজার ৩০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের প্রায় অর্ধেকের বিরুদ্ধে কোনো অভিযোগ বা বিচার নেই।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।