Web Analytics

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের সন্তানদের পড়াশোনা বা কাজের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর পরামর্শ দেবেন না। ভুর্ৎসবুর্গে তরুণ ক্যাথলিকদের এক সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এখন এমন এক সামাজিক পরিবেশ তৈরি হয়েছে যেখানে উচ্চশিক্ষিত ব্যক্তিরাও চাকরি পেতে হিমশিম খাচ্ছেন। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চলমান বিরোধের মধ্যেই এই মন্তব্য আসে।

মের্ৎসের বক্তব্যের পর ট্রাম্পের শিবির থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। সাবেক মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল তাকে ‘ট্রাম্প ডেরাঞ্জমেন্ট সিনড্রোম’-এ আক্রান্ত বলে কটাক্ষ করেন। জার্মানির উগ্র-ডানপন্থি দল এএফডি’র নেতা আলিস ভাইডেলও মের্ৎসের সমালোচনা করে বলেন, তিনি নিজের দেশকেই সামাজিক ও অর্থনৈতিক সংকটে ফেলছেন।

বাণিজ্য ও ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উত্তেজনা বাড়ছে। মের্ৎস জার্মান অর্থনীতি পুনরুজ্জীবিত করতে লড়ছেন এবং বলেছেন, তিনি এখনো শক্তিশালী ন্যাটোর অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখতে চান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।