Web Analytics

ইরান উপসাগরে নতুন একটি নিষিদ্ধ এলাকা ঘোষণা এবং হরমুজ প্রণালিতে নতুন নৌযান চলাচল করিডরের মানচিত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে নিষিদ্ধ এলাকার ঘোষণা দেওয়া হবে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী অবরোধ কার্যকরের স্থান থেকে শুরু হয়ে এলাকাটি উপসাগরের আরও কিছু অংশে বিস্তৃত হবে।

রেজায়ি বলেন, নতুন নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা যেকোনো জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, যদিও পরিকল্পনার বিস্তারিত জানানো হয়নি। তিনি আরও জানান, ইরান ও ওমানের জলসীমা দিয়ে নতুন আন্তর্জাতিক করিডর তৈরির মানচিত্রে সমঝোতা হয়েছে এবং তা কয়েক দিনের মধ্যে স্বাক্ষরিত হওয়ার কথা। এই করিডর ব্যবস্থাপনায় ইরানের ভূমিকা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র নাশকতা, হুমকি ও হামলা বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খোলা রাখার প্রতিশ্রুতি দেবে না তেহরান। সংঘাতের মধ্যে প্রণালিটির বড় অংশ ট্যাংকার চলাচলের জন্য কার্যত বন্ধ রয়েছে। গত ১০ দিনে প্রতিদিন গড়ে মাত্র ১০টি পণ্যবাহী জাহাজ প্রণালি অতিক্রম করেছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ০.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলারের ওপরে উঠেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।