Web Analytics

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী জোট ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। গণবিরোধী বিল পাসের প্রতিবাদে ওয়াকআউট এবং সার্বিক বিষয়ে দলের অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিরোধী দল অভিযোগ করে যে, তাদের যৌক্তিক বাধা সত্ত্বেও কয়েকটি গণবিরোধী বিল পাস হয়েছে। ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা এসব বিলের দায় নিতে চান না এবং তাই সংসদ ত্যাগ করছেন।

সংবাদ সম্মেলনে বিরোধী দল তাদের প্রতিবাদ ও সংসদীয় অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরবে বলে জানা গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।