Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তরুণ পেশাজীবীরাই প্রধান শক্তি। সোমবার (২ মার্চ) রাজধানীর সিক্স সিজনস হোটেলে ফোরাম অব ইয়ং প্রফেশনালস (এফওয়াইপি) আয়োজিত ‘নেতৃত্ব সংলাপ ও ইফতার মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টেকসই জাতীয় উন্নয়নের জন্য তরুণদের মধ্যে নৈতিক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও সম্মিলিত দায়বদ্ধতা অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, আর্থিক সচেতনতা ও উদ্যোক্তা মনোভাবই পেশাগত সাফল্যের মূল চাবিকাঠি। সভাপতিত্ব করেন এফওয়াইপি উপদেষ্টা রাশেদ উল হক সরকার, যিনি সংগঠনের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং নেতৃত্ব বিকাশে সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নিবেদিতপ্রাণ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। ইফতারের আগে আয়োজিত নেতৃত্ব সংলাপে তরুণদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং সম্মিলিত ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।