Web Analytics

সৌদি আরবের সিভিল ডিফেন্স দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত ও আবহা শহরে সম্ভাব্য বিপদ নিয়ে সতর্কতা জারি করে কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করেছে। সতর্কতা দেওয়ার কারণ বা পরে তা প্রত্যাহারের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। শহর দুটি ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত।

মঙ্গলবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার খবরের পর এই সতর্কতা আসে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সর্বশেষ উত্তেজনাকে বিপজ্জনক পর্যায়ে পৌঁছানো বলে উল্লেখ করেন।

জোটের ভাষ্য অনুযায়ী, হুথিরা আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হুথিদের গণমাধ্যম আনসারুল্লাহ দাবি করেছে, ইয়েমেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদিতে ব্যাপক হামলা হয়েছে। তাদের তালিকায় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, কিং খালিদ বিমানঘাঁটি এবং আরামকোর আবহা ও জিজানের স্থাপনাগুলোর নাম ছিল। আল-মালিকি বলেন, গোষ্ঠীটিকে নিবৃত্ত করতে জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ নেবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।