Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে। মঙ্গলবার বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সাহস ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার-ভিডিপির প্রশংসনীয় ভূমিকার কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাহিনীর ৬৭০ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে এবং বর্তমান সরকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। স্বনির্ভর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে আনসার-ভিডিপির ভূমিকা অপরিসীম।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তায় বাহিনীর অবদান গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম স্বনির্ভর ও উৎপাদনমুখী সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।