Web Analytics

উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার সার্কিট হাউজ রোডে ঘটনাটি ঘটে বলে ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। সকাল ৯টা ৮ মিনিটে পতাকাবাহী গাড়িটি উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল, তখন পুলিশ সেটি থামায়। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী ছিলেন।

ট্রাফিক পুলিশ বলেছে, এভাবে উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সম্পূর্ণ লঙ্ঘন। রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক ট্রাফিক কর্মকর্তা জানান, মন্ত্রীর গাড়িটি উল্টোপথে চলার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। আরেক কর্মকর্তা এ ঘটনাকে বাংলাদেশে প্রথমবার কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা হওয়ার নজির হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অতীতে দ্রুত গন্তব্যে পৌঁছানো বা যানজট এড়াতে মন্ত্রীর গাড়ি উল্টোপথে যাওয়ার খবর গণমাধ্যমে এলেও মামলা হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।