যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, গ্রীষ্মকালীন ছুটি শেষে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন। একই সঙ্গে উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে ক্ষমতাসীন লেবার পার্টিকে নির্দেশ দিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অ্যান্ডি বার্নহ্যামকে সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রায় এক দশক ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বার্নহ্যাম লেবার পার্টির ভেতরে ও সাধারণ ভোটারদের মধ্যে জনপ্রিয়। সম্প্রতি তিনি পার্লামেন্টে নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও মজবুত করেছেন। আলোচনায় রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার, সাবেক জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ড, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আল কার্নস।
লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে কে সবচেয়ে বেশি সমর্থন পান, তা এখন যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনের মূল আলোচ্য বিষয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।