Web Analytics

চীন বলেছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে সহায়ক হবে না। ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় চীনসহ বিভিন্ন দেশকে যুক্ত হওয়ার আহ্বান জানানোর পর বেইজিং এই অবস্থান জানায়। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ মন্তব্য করেন।

লিন জিয়ান বলেন, নিষেধাজ্ঞা ও চাপ সমস্যার সমাধানে সাহায্য করবে না। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নিতে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের আহ্বান জানান। যুক্তরাষ্ট্র বলছে, তাদের অর্থনৈতিক অভিযান ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে।

তেহরান এই হুমকিকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে বলেছে, এটি ব্যর্থ হতে বাধ্য। যুক্তরাষ্ট্র বেইজিংকে অভিযানে যোগ দিতে চাপ দেবে কি না—এ প্রশ্নে অর্থমন্ত্রী স্কট বেসান্ট সিএনবিসিকে বলেন, কিছু আলোচনা গোপনে করা ভালো; তবে তিনি বেইজিংকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানও জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইনের ভিত্তিহীন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনহীন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।