Web Analytics

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশকে ঠিক পথে রাখতে কাউকে লিমিট ক্রস করতে দেওয়া যাবে না এবং লাগাম টেনে ধরতে হবে। তিনি বৃহস্পতিবার ২৩ জুলাই 'জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা ২০২৬' কর্মকাণ্ডের অংশ হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, নবীন প্রজন্মকে এগিয়ে এসে লাগাম টানার কথায় আহ্বান জানান।

মতবিনিময়ে তিনি দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং জাবিপ্রবির অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন। সভায় বক্তব্য রাখেন জাহিদ আহসান, লুৎফর রহমান ও লিটন আকন্দসহ এনসিপি ও ছাত্র ও যুব সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।