Web Analytics

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ তথ্য জানায়। রুটটিতে ফ্লাইট পরিচালনা নিয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার পূর্বঘোষিত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে বিমান।

রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ পাবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।