Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর আপাতত বাতিল হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৬ আগস্ট ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এর আগে ভারতীয় গণমাধ্যমে আগস্টের তৃতীয় সপ্তাহে তাঁর দুই দিনের ভারত সফরের সম্ভাবনার কথা বলা হয়েছিল।

মুখপাত্র বলেন, সম্ভাব্য সফর নিয়ে দুই দেশ কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ রাখছিল। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলায় এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে বলে বাংলাদেশের অবস্থান। সরকার এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বলেও তিনি জানান।

বাংলাদেশ দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির অধীনে শেখ হাসিনা ও অন্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠানো এবং শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের অভিযুক্তদের হস্তান্তরের অনুরোধ ভারতের কাছে জানিয়েছে। বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে। তারেক রহমানকে নরেন্দ্র মোদির পক্ষ থেকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ দেওয়া হয়েছিল; সেপ্টেম্বরে নয়াদিল্লির ব্রিকস সম্মেলনেও বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।