Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৩০ জুন) শহিদ শরীফ ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ‘স্পিক উইথ রিবেল প্রডাকশন’ আয়োজিত এই সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারের শিরোনাম ছিল ‘কলম, সংস্কৃতি ও সিংহাসন, ক্ষমতার লড়াইয়ে যুগে যুগে সাংস্কৃতিক রাজনীতি’। এতে ওসমান হাদির সংগ্রাম ও আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বাংলার মানুষ কখনো আগ্রাসন চালায়নি, বরং তারা নিজেদের মতো বাঁচতে চেয়েছে। কিন্তু আধিপত্যবাদীরা তাদের সাংস্কৃতিক অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। তারা আরও বলেন, ওসমান হাদি এসব বুঝতে পেরেছিলেন বলেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ভারত দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে এবং হাদি সেই বিরোধিতার কারণে হত্যার শিকার হন। সাবেক উপাচার্য ড. মো. সালেহ হাসান নকিব বলেন, হাদির আদর্শ বুঝতে হলে তার উদ্দেশ্য গভীরভাবে অনুধাবন করতে হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দসহ অন্যান্য আলোচক।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।