Web Analytics

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে জেলা ডিবি পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। শুক্রবার দুপুরে পৌরসভার খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় এক ডিবি কনস্টেবল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাত সদস্যের একটি ডিবি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় উজিরপুর পৌর শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ মোল্লার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে তারা পুলিশের কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্য ছিনিয়ে নিয়ে পাশের পুকুরে ফেলে দেয়। কনস্টেবল মৃনাল চন্দ্র মাদক উদ্ধারের চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।