Web Analytics

নেপালের ভোতেকোশি নদীর তীরে ভয়াবহ আকস্মিক বন্যার পর ২৪ জন কানাডীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপালের একটি পর্যটন বোর্ডের মুখপাত্র। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, এই দুর্যোগের পর নেপালকে সহায়তা দিতে কানাডা প্রস্তুত। এক্সে দেওয়া পোস্টে তিনি বন্যাকে ‘একেবারেই ভয়াবহ’ বলে বর্ণনা করেন।

কার্নি বলেন, দুর্যোগে বিপদে পড়া মানুষ, স্বজন হারানো পরিবার এবং প্রিয়জনদের খবরের অপেক্ষায় থাকা ব্যক্তিদের কথা কানাডীয়রা ভাবছেন। তিনি বন্যাকবলিত অঞ্চলে থাকা কানাডীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব নিজেদের উপস্থিতি নিবন্ধনের আহ্বান জানান। পর্যটন বোর্ডের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, বন্যার পর ২৪ কানাডীয় নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

নেপালে বন্যার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জরুরি চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, ডব্লিউএইচও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠিয়েছে এবং উদ্ধারকারীদের নিঃস্বার্থ কাজের প্রশংসা করেছেন। সংস্থাটি ওষুধ ও বহুমুখী তাঁবু সরবরাহের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি পর্যবেক্ষণ, রোগ নজরদারি জোরদার এবং ক্ষতিগ্রস্তদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।