Web Analytics

মেসার্স নাসিম এন্টারপ্রাইজকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও যথাযথ মর্টগেজ না নেওয়ার অভিযোগে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার এ অনুমোদন দেওয়া হয়। মামলাটি ২০২৩ সালের ৯ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ দায়ের করা হয়েছিল। আসামিদের মধ্যে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, ফারমার্স ব্যাংক ও পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং একটি সার্ভে ও পরিদর্শন প্রতিষ্ঠানের মালিক রয়েছেন।

দুদকের তদন্তে বলা হয়েছে, অসৎ আর্থিক লাভের উদ্দেশ্যে ঋণ আবেদন যথাযথ যাচাই-বাছাই ছাড়াই অনুমোদন করা হয়। ঋণের বিপরীতে পর্যাপ্ত মর্টগেজ নেওয়া হয়নি এবং সামান্য মর্টগেজের মূল্য বেশি দেখানোর অভিযোগও পাওয়া গেছে। ব্যাংকের তারল্য পরিস্থিতির অবনতি থাকা সত্ত্বেও ঋণ অনুমোদন ও বিতরণ করা হয় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

তদন্ত অনুযায়ী, মর্টগেজ দলিল সম্পাদনের আগেই ঋণ বিতরণ করা হয়েছিল, যা ব্যাংকের আর্থিক সক্ষমতাকে বাধাগ্রস্ত এবং আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন করেছে। দুদকের নথিতে নাসিম এন্টারপ্রাইজকে ৯৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলা হয়েছে, যা সুদসহ ১ কোটি ৯৭ লাখ টাকায় দাঁড়ায়। ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার না করে ফান্ড ডাইভারশনের মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।