Web Analytics

জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে হাজির করা হবে।

একই ঘটনায় ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। মামলাটি জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাকাণ্ড নিয়ে দায়ের করা হয়েছে এবং ইকবাল সোবহানকে যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে ইকবাল সোবহানকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলেও রাজীব ঘোষকে মুচলেকা রেখে মুক্তি দেওয়া হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।