Web Analytics

ঢাকার ১৪ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তারের আদালত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে ২৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় বেকসুর খালাস দিয়েছেন। রোববার, ৫ এপ্রিল ২০২৬ তারিখে এ রায় ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় খালাস পেলেও তিনি কারামুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া।

ব্যবসায়ী খলিলুর রহমানের দায়ের করা মামলায় অভিযোগ ছিল, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক নির্বাচনী খরচের জন্য ২৫ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে গুমের হুমকি দেন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট তিনি আদালতে মামলা দায়ের করেন। গত বছরের ৫ অক্টোবর ঢাকার নিকেতন এলাকা থেকে ডিবি পুলিশ মোজাম্মেলকে গ্রেপ্তার করে এবং তখন থেকেই তিনি কারাগারে আছেন।

২০২৬ সালের ১ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ওই দিন বাদী আদালতে জানান, মোজাম্মেল হকের খালাসে তার কোনো আপত্তি নেই। এরপর আদালত ৫ এপ্রিল রায় ঘোষণা করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।