Web Analytics

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু চং হরমুজ প্রণালি বিষয়ে বাহরাইন উত্থাপিত ও যুক্তরাষ্ট্র সমর্থিত একটি প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় কোনোটিই উপযুক্ত নয় এবং এটি পাস করা কোনোভাবেই সহায়ক হবে না। খসড়া প্রস্তাবে ইরানকে হরমুজ প্রণালিতে হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে।

কূটনীতিকদের মতে, প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হলে চীন ও রাশিয়া আবারও ভেটো দিতে পারে। গত মাসেও যুক্তরাষ্ট্র সমর্থিত একই ধরনের প্রস্তাবে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে দুই দেশ ভেটো দিয়েছিল। জাতিসংঘ বিষয়ক নিউজ পোর্টাল পাসব্লুতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ফু চং বলেন, এখন প্রয়োজন আন্তরিক ও গম্ভীর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা।

তিনি আরও স্পষ্ট করে জানান, এই পর্যায়ে কোনো প্রস্তাব পাস করা উপকারে আসবে না, যা ইঙ্গিত দেয় চীন ও রাশিয়া ইরানবিরোধী একতরফা পদক্ষেপের বিরোধিতা অব্যাহত রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।