Web Analytics

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের কারণে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ করেছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘RED CARD TO BNPIZATION’ শিরোনামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে তারা সরকারকে প্রতীকী লাল কার্ড দেখায়।

বক্তারা জানান, বুধবার চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগপত্র ইস্যু হলেও পুলিশ ভেরিফিকেশনের কারণে প্রায় ১২ শতাধিক প্রার্থীর নিয়োগপত্র দেওয়া হয়নি। তারা বাদ পড়া প্রার্থীদের দ্রুত পুনর্বহাল, সরকারি চাকরিতে দলীয়করণ বন্ধ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

শাখা সভাপতি হাসিব আল ইসলাম দলীয়করণের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন। সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম সরকারি চাকরিতে সমান সুযোগ বিষয়ে সংবিধানের ২৯ অনুচ্ছেদের উল্লেখ করেন। সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন অভিযোগ করেন, ভেরিফিকেশনের মাধ্যমে দলীয় নিয়োগের চেষ্টা হচ্ছে। বক্তারা আটকে থাকা নিয়োগের বিষয়ে স্বচ্ছ তদন্ত এবং রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের ভিত্তিতে বৈষম্য না করার দাবি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।