Web Analytics

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে এক যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, সহযোগিতা চাওয়া হলে কাতার সবসময় বন্ধু ও অংশীদারদের পাশে থাকবে। তিনি আরও জানান, চলমান সংকট নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার বিকল্প নেই এবং কাতার ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে এবং ইরানের সঙ্গে যুদ্ধের আগের মতো স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দেশটি কাজ করছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাতার তার কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখবে এবং সংঘাতের পুনরাবৃত্তি ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করবে।

গাজা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকরভাবে বাস্তবায়নে কাতার এখনও মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে। তবে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরাইলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা শান্তি প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।