Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের আসন্ন শান্তি আলোচনাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে আন্তরিক উদ্দেশ্যে আলোচনায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তার মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, মহাসচিব দুই পক্ষকে এই কূটনৈতিক সুযোগ কাজে লাগাতে বলেছেন, যাতে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে অগ্রসর হওয়া যায় এবং উত্তেজনা কমানো সম্ভব হয়।

দুজারিক আরও বলেন, সংঘাত এড়াতে এবং যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সংলাপই একমাত্র কার্যকর পথ। গুতেরেসের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই এবং তা অবশ্যই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আওতায় হতে হবে।

জাতিসংঘ জানিয়েছে, মহাসচিবের ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন, যাতে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করা যায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।