Web Analytics

রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ গত শুক্রবার মুক্তি পেয়েছে এবং প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছে। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে প্রদর্শিত শোগুলোতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেলের শো শেষে পরিচালক, নির্বাহী প্রযোজক ও কলাকুশলীরা দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন, যেখানে দর্শকরা ছবিটির সাহসী রাজনৈতিক বক্তব্য, নির্মাণশৈলী ও সমসাময়িক বাস্তবতা তুলে ধরার প্রচেষ্টার প্রশংসা করেন।

দর্শকদের মতে, বিশ্ববিদ্যালয় জীবনের বাস্তবতা, হল সংস্কৃতি, ক্ষমতার রাজনীতি ও তরুণদের স্বপ্ন-সংগ্রামকে হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে বাস্তবভাবে উপস্থাপন করেছে ছবিটি। আকাশ হক পরিচালিত ও মো. হাফিজউদ্দিন মুন্না প্রযোজিত এই চলচ্চিত্রটি রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ বিলাস’ থেকে অনুপ্রাণিত। এটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেস্কি অ্যাওয়ার্ড এবং ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এ হীরালাল সেন পদক ও সেরা চিত্রনাট্য পুরস্কার অর্জন করেছে।

পরিচালক ও প্রযোজক জানান, প্রেক্ষাগৃহে প্রদর্শন শেষে প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম ক্লাবের সহযোগিতায় বিশেষ প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা স্বল্প খরচে ছবিটি দেখতে পারেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।