বাংলাদেশে পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সব সীমান্তবর্তী জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। এছাড়া খুন, ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আগামী ১৫ জুন রাজধানীর শাহবাগের শহীদ হাদী চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। এই কর্মসূচি ঘোষণা করা হয় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে এবং সীমান্তে হত্যাকাণ্ড রোধে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, গত তিন মাসে ভারত ৫০টিরও বেশি পুশইনের চেষ্টা করেছে এবং গত ১০০ দিনে ভারতীয় বাহিনীর গুলিতে ১৯ জন বাংলাদেশি নিহত হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে জাতীয় নীতির পরিপন্থী বলে উল্লেখ করেন এবং শক্তিশালী পররাষ্ট্রনীতির আহ্বান জানান।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, সীমান্ত এলাকায় সরকারের ভূমিকা অপ্রতুল এবং বিজিবিকে আরও শক্তিশালী করতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।