Web Analytics

হেফাজতে ইসলাম বাংলাদেশ বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো অনৈতিক আচরণ বা শিশু নিপীড়ন গ্রহণযোগ্য নয়; একই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়াও সমর্থনযোগ্য নয়। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু শিক্ষকের বিরুদ্ধে সাম্প্রতিক নৈতিক পদস্খলনের অভিযোগের কথা উল্লেখ করেন।

দুই নেতা বলেন, যেকোনো ঘটনায় প্রশাসনিক ব্যবস্থায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষার জন্য জরুরি। তাদের মতে, শিশু যৌন নির্যাতন পুরোনো অভ্যন্তরীণ সামাজিক সমস্যা এবং এটি কোনো একটি কমিউনিটিকেন্দ্রিক নয়। স্কুল, মাদরাসা ও অন্যান্য পরিসরেও কমবেশি এ সমস্যা রয়েছে।

বিবৃতিতে ১৯ সেপ্টেম্বর জারি করা কওমি মাদরাসাসংক্রান্ত নির্দেশনার কথা তুলে ধরা হয়। এতে শিক্ষার্থী সুরক্ষা কমিটি, সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন, মনিটরিং সেল ও হটলাইন চালুর নির্দেশ রয়েছে। হেফাজত কঠোর নীতিমালা ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে দোষীদের প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।