Web Analytics

ঋণ সুবিধার অপব্যবহার, ভুয়া রপ্তানি বিল তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান, তাঁর ছেলেসহ ৬৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। সোমবার এক সংবাদ সম্মেলনে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিন মামলার প্রথম ও দ্বিতীয়টিতে ২২ জন করে এবং তৃতীয়টিতে ২৫ জনকে আসামি করা হয়েছে। স্প্রিংফুল অ্যাপারেলস, আরবান ফ্যাশনস ও মিডওয়েস্ট গার্মেন্টসের মাধ্যমে ঋণ নেওয়া এবং ভুয়া আমদানি-রপ্তানি লেনদেন দেখানোর অভিযোগ রয়েছে। আসামিদের মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুছ ছালাম আজাদ রয়েছেন।

তিন ঘটনায় ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকার বেশি আত্মসাৎ ও পাচারের অভিযোগ করেছে দুদক। স্প্রিংফুল অ্যাপারেলসের ঘটনায় ১৪১ কোটি ২৮ লাখ টাকার বেশি, আরবান ফ্যাশনসের ঘটনায় প্রায় ৪১৭ কোটি ৪ লাখ টাকা এবং মিডওয়েস্ট গার্মেন্টসের ঘটনায় প্রায় ৫৬৩ কোটি ১৭ লাখ টাকার অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।