Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমির জন্য জমি দেখা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নবিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সরকারি জমি ও পাহাড়কে সুশাসনের আওতায় আনতে এলাকাটিতে সমন্বিতভাবে কাজ চলছে বলেও তিনি বলেন।

মন্ত্রী জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার বায়েজিদ লিংক রোডের পাশে স্থানান্তরের জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জঙ্গল সলিমপুরে অবৈধভাবে বসতি স্থাপনকারীদের পুনর্বাসন এবং সেখানে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিচালনার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুর একসময় সন্ত্রাসের অভয়ারণ্য ছিল এবং এলাকাটিকে সুশাসন ও শৃঙ্খলার মধ্যে আনা হবে। পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব ও এপিবিএনের উপস্থিতি নিশ্চিত করতে জায়গা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলো সেখানে স্থাপনা নির্মাণ করবে; এসব স্থাপনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুশাসন নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।