Web Analytics

বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে যাওয়া দেড় বছরের এক শিশুর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছেন আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে। এছাড়া ঢাকার নিউরোসাইন্স হাসপাতালের পরিচালকের সঙ্গেও কথা বলে শিশুটির উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং যাবতীয় চিকিৎসা ব্যয়ভার গ্রহণ করেছেন।

বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস বগুড়ার শেরপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং পরে হাসপাতালে শিশুটির বাবা-মাসহ আরও তিনজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের লাশ রংপুরের কাউনিয়ায় দাফন করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।