Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি রোববার ঢাকায় অনুষ্ঠিত ‘ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ গাইডলাইন বাস্তবায়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মানুষ ও প্রাণীর স্বাস্থ্যে অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। কর্মশালাটি প্রাণিসম্পদ অধিদপ্তর ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মাল্টি-পার্টনার ট্রাস্ট ফান্ড (AMR MPTF) প্রকল্পের সহযোগিতায় আয়োজিত হয়।

তিনি বলেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে এবং প্রাণিসম্পদ খাতেও দীর্ঘমেয়াদে ক্ষতি করে। প্রান্তিক খামারিদের সচেতনতার ঘাটতি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি ভেটেরিনারি চিকিৎসকদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার নিরুৎসাহিত করার আহ্বান জানান। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের তদারকি ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।

কর্মশালায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সভাপতিত্ব করেন এবং মন্ত্রণালয়, WHO, WOAH, FAO ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।