ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাবলু মাঝির দোকান থেকে মানিক হাওলাদারের দোকান পর্যন্ত সড়কটি সংস্কারের মাত্র এক মাসের মধ্যেই ধসে পড়েছে। ১ কোটি ২০ লাখ ১১ হাজার ৫৯১ টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটি ১০ জুন ২০২৬ তারিখে সম্পন্ন হয়েছিল। সামান্য বৃষ্টিতেই সড়কের একাংশ ভেঙে পড়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, পর্যাপ্ত মাটি ভরাট ও কম্প্যাকশন না করা এবং তদারকির অভাবের কারণেই সড়কটি ধসে পড়েছে। তারা জানান, নির্মাণকাজ চলাকালে একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় মাওলানা নুরুল করীম বলেন, এই সড়কটি এলাকাবাসীর অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম এবং বর্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।
উপজেলা সড়ক প্রকৌশলী মাঈদুল ইসলাম জানান, জলাশয়ের পাশে সড়ক নির্মাণে মাটির ধারণক্ষমতা ও ক্ষয়ঝুঁকি বিবেচনা করে নকশা করা হয়। এলাকাবাসী দ্রুত তদন্ত, দায়ীদের জবাবদিহি ও টেকসই পুনঃসংস্কারের দাবি জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।