Web Analytics

মুসলিম সভ্যতার স্বর্ণযুগের শ্রেষ্ঠ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আল-জাজারি প্রায় ৮০০ বছর আগে এমন সব যন্ত্র উদ্ভাবন করেছিলেন, যা আজও প্রাসঙ্গিক। পানি ও বায়ুশক্তি দ্বারা চালিত তার অটোমেটিক মেকানিক্যাল ডিভাইসগুলো রোবোটিকস ও সাইবারনেটিকসের প্রাথমিক ধারণা উপস্থাপন করে। তার বিখ্যাত গ্রন্থ ‘কিতাব ফি মারিফাতিল হিয়ালিল হান্দাসিয়া’-তে প্রায় ১০০টি যন্ত্রের বিস্তারিত বর্ণনা, নকশা ও নির্মাণপদ্ধতি অন্তর্ভুক্ত ছিল, যা প্রকৌশল শিক্ষার এক বাস্তব গাইডবুক হিসেবে বিবেচিত।

তার উদ্ভাবনের মধ্যে ক্র্যাঙ্কশ্যাফট, সেগমেন্টাল গিয়ার, দ্বি-সিলিন্ডার পানি উত্তোলনযন্ত্র, মানবাকৃতির রোবট, স্বয়ংক্রিয় নৌকা ও জলঘড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব যন্ত্রে ভারসাম্য, ফিডব্যাক ও হাইড্রো-মেকানিক্যাল নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার আধুনিক প্রযুক্তির ধারণার সঙ্গে মিলে যায়।

প্রবন্ধে বলা হয়েছে, আল-জাজারির উদ্ভাবন আধুনিক রোবোটিকস, হাইড্রোলিকস ও নিয়ন্ত্রণ প্রকৌশলের ভিত্তি স্থাপন করেছে। তার সৃষ্ট যন্ত্রগুলো আজকের সাইবারনেটিকস ও স্বয়ংক্রিয় প্রযুক্তির মূল ধারণার পূর্বসূরি হিসেবে বিবেচিত।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।