Web Analytics

ইয়েমেনের হুথিরা যুক্তরাজ্যের তৈরি সৌদি আরবের একটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। হুথিসংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু যুদ্ধবিমানটির দিকে এগিয়ে যাওয়ার পর সেটিতে আগুন ধরতে দেখা যায়। তবে বিমানটি ধ্বংস হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

ব্রুনেল ইউনিভার্সিটি অব লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ প্রভাষক স্টিভেন ওয়াগনার বলেন, ভিডিওতে দেখা বিমানটি ইউরোফাইটার টাইফুন বলে মনে হলেও সেটি ধ্বংস হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ব্রিটেনের কাছ থেকে সৌদি আরবের ৭২টি টাইফুন যুদ্ধবিমান কেনার চুক্তির মূল্য ছিল ৪৪৩ কোটি পাউন্ড। লন্ডন দীর্ঘদিন ধরে সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করে আসছে।

বিমানটি সত্যিই ভূপাতিত হয়ে থাকলে এটি এ ধরনের যুদ্ধবিমানের বিরল যুদ্ধকালীন ক্ষতি হবে। ইরান-সমর্থিত হুথি ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে লড়াই তীব্র হওয়ার মধ্যেই এই দাবি উঠল। হুথিরা দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সদর দপ্তর আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদে প্রথমবারের মতো পাঁচটি ক্ষেপণাস্ত্রও ছুড়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।