Web Analytics

দেশে হামের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আগামী রোববার, ৫ এপ্রিল থেকে উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ১ এপ্রিল সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানান, বেশি আক্রান্ত এলাকায় আগে টিকা দেওয়া হবে এবং দুই দিনের মধ্যে টিকা পৌঁছে যাবে। কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বরিশাল ও ময়মনসিংহ জেলায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি। ইতোমধ্যে সাত শতাধিক মানুষ আক্রান্ত এবং পঞ্চাশের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিলম্ব না করে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি, কারণ একজন রোগী ১৬ থেকে ১৮ জনের মধ্যে হাম ছড়াতে পারে।

দেশে প্রায় ১ লাখ ২০ হাজার টিকাকেন্দ্রে নিয়মিতভাবে ৯ মাস ও ১৫ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হয়। সর্বশেষ জাতীয় টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।