Web Analytics

গ্রাহকদের কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের নেওয়া সার্ভিস চার্জ স্বেচ্ছাচারী ও অতিরিক্ত কি না, তা নিয়ে জারি করা রুলের শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। ২ নভেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

রিট আবেদনকারী আইনজীবী ওবায়ুদউল্লাহ আল মামুন সাকিব নিজেই আদালতে তার পক্ষে শুনানি করেন। এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেছিলেন। প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।

রুলে এমএফএসের চার্জ নির্ধারণ, ভোক্তা সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বতন্ত্র এমএফএস আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও যুক্তিসঙ্গত চার্জ নিশ্চিত করার বিষয়টিও এতে রয়েছে। অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।