Web Analytics

লালমনিরহাট জেলার কুলাঘাট বিশেষ ক্যাম্পের আওতাধীন সাবরিখানা ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে ১৫ বিজিবি ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। সোমবার রাতে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোটরসাইকেলে থাকা চোরাকারবারিরা বিজিবির থামার সংকেত পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত সিরাপের মূল্য ৪৪,৪০০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১,৮০,০০০ টাকা, মোট সিজার মূল্য দাঁড়ায় ২,২৪,৪০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি আপসহীনভাবে কাজ করছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।