Web Analytics

দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার সকালে কিশোরগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন বা গুপ্ত বাহিনী যেন পূজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক পাহারা দিতে হবে। পূজার নিরাপত্তা জোরদারে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের ওপরও তিনি বিশেষ গুরুত্ব দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে ছড়ানো গুজব ঠেকাতে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, শেখ মুজিবুর রহমান ইকবাল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।