Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার জব্দ করতে বিশেষ বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের যুদ্ধের লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং প্রায় ৪৫০ কিলোগ্রাম ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করা।

অ্যাক্সিওস জানায়, যুদ্ধের পরবর্তী পর্যায়ে এই অভিযান পরিচালিত হতে পারে, যখন ইরানের সামরিক বাহিনী শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সক্ষমতা হারাবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনা ও অবকাঠামোতে হামলা চালিয়েছিল।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান বোমা হামলার স্থানগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার দেয়নি এবং সংস্থাটি পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ পায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।