Web Analytics

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল। মঙ্গলবার, ৬ অক্টোবর বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় কর্মসূচিটি হয়। তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকারের নেতৃত্বে কয়েক শতাধিক নেতা-কর্মী ও সমর্থক এতে অংশ নেন।

মিছিলটি জৈনাবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় নেতা-কর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে মাহফুজ সরকার বলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপির নির্দেশনায় আওয়ামী লীগের যেকোনো ধরনের অপরাধ, নৈরাজ্য ও বিশৃঙ্খলা মোকাবিলায় ছাত্রদল প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তার ওপর আঘাত এলে নেতা-কর্মীরা জনগণের পাশে থেকে তা প্রতিহত করবে। রাজনৈতিক কর্মসূচির নামে সড়কে বিশৃঙ্খলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা হলে ছাড় না দেওয়ার কথাও বলেন তিনি। সমাবেশ থেকে নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে মাঠে থেকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।