Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর দেশটি জব্দকৃত ছয়শ’ কোটি ডলার ফেরত পেতে যাচ্ছে। তিনি জানান, কাতারে রক্ষিত এই অর্থ ইরানের মোট ১২ বিলিয়ন ডলারের তহবিলের একটি অংশ, যার বাকি অংশ ফেরতের প্রক্রিয়া চলছে। পেজেশকিয়ান বলেন, তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, যা ইরানি জনগণের জন্য একটি বড় বিজয়।

কোম সফরে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতে পেজেশকিয়ান যুদ্ধের সময় ইরানি জনগণের দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, নেতা, মন্ত্রী, কমান্ডার, অভিজাত ব্যক্তি ও শিক্ষার্থীদের হত্যাকাণ্ড সত্ত্বেও জাতি, সশস্ত্র বাহিনী ও সরকার ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করেছে। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানকে অস্থিতিশীল করার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

পেজেশকিয়ান আরও বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরাইলকে চুক্তিটি মেনে নিতে বাধ্য করেছে, যা ইরানের জন্য কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।